রাজনীতি

নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক: আওয়ামী লীগ

নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও নির্বাচন পর্যবেক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কেন্দ্রের বাইরে সাংবাদিক ও নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতি, ভোটারদের অংশগ্রহণের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্বাচন বিরোধী প্রচারণা ও আতঙ্ক সৃষ্টির পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মনে করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার দুপুরে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘বিএনপির নির্বাচন বিরোধী অপপ্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারাদেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা হয়েছে।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, ‘কোথাও কোনো কারচুপি নেই। নির্বাচন বিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনো পর্যন্ত ভোট সুষ্ঠু সুন্দর হচ্ছে।’

বিষয়:আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিপ্লব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…