রাজনীতি

ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরের ভাষণ দিচ্ছেন, পাশে সাংবাদিকরা ও অন্যান্য নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরের ভাষণ ও তার পাশে থাকা সাংবাদিক ও দলের নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

ওবায়দুল কাদের বলেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তারই সাথে ৭ই জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সুত্রপাত। ৬২ তে পাক ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোন নিরাপত্তা ছিলো না। ৬ দফা না হলে ৬৯ এর গণঅভ্যুত্থান হতো কিনা। এই ছয় দফা আমাদের ইতিহাসে বাক পরিবর্তন করেছে। ৭৫’এর পর ৭ জুন, ৭ মার্চ এই সব দিবস নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…