চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সামরিক প্রশিক্ষণ দিতে চায় তুরস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের জন্য তুরস্কের সামরিক প্রশিক্ষণ কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। সিরিয়ার নতুন প্রশাসন যদি এই ধরনের সহায়তা চায়, তাহলে তাদের সামরিক প্রশিক্ষণ দিতেও তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার।

রয়টার্স জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার এক সংবাদ সম্মেলনে ইয়াসার গুলার বলেন, তাদের (বিদ্রোহী) প্রথম বিবৃতিতে আসাদের পতন ঘটানো নতুন প্রশাসন ঘোষণা দিয়েছে যে, তারা সব সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সম্মান করবে। আমরা মনে করি যে, নতুন প্রশাসন কী করে তা আমাদের দেখা দরকার এবং তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার।

তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বিবেচনা করছে কি-না জানতে চাইলে গুলার বলেন, অনেক দেশের সঙ্গেই আঙ্কারার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি আছে। সিরিয়ার নতুন প্রশাসন অনুরোধ করলে তুরস্ক প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ২০১৬ সাল থেকে উত্তর সিরিয়ার বিশাল এলাকাজুড়ে অন্তত চারটি সামরিক অভিযান পরিচালনা করেছে তুরস্ক। দেশটি বর্তমানে উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিন, আজেজ এবং জারাব্লুস এবং উত্তর-পূর্বাঞ্চলের রাস আল আইন ও তেল আবিয়াদসহ অন্যান্য কয়েকটি শহরে কয়েক হাজার সৈন্য মোতায়েন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: তুরস্কসিরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেবল সংস্কারের কথা বলে মানুষের ধৈর্য্য রাখা যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য

পরবর্তী

‘ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে টহল বাড়াতে পুলিশকে নির্দেশ’

পরবর্তী
রাজনৈতিক নেতাদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে টহল বাড়াতে পুলিশকে নির্দেশ’

তারেক রহমানের নির্বাচনী ভাষণ, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ, বলেছেন তারেক রহমান

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT