অর্থনীতি

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা ও জানুয়ারি মাসে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর। অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি ও দুদেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে।’

রাষ্ট্রদূত রামিস সেন বলেন, ‘তুরস্কের বাণিজ্য মন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর মূলত অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি তুরস্কের সংহতি প্রকাশের দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি এ সফর হবে দুদেশের বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণের জোর পদক্ষেপ।’

এ সময় তুরষ্কের রাষ্ট্রদূত দেশটির বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফরের বিস্তারিত বাণিজ্য উপদেষ্টাকে জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এ সময় উপস্থিত ছিলেন।

বিষয়:শেখ বশিরউদ্দীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…