চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ শেষে রেফারির মুখে ঘুষি তুর্কি ক্লাব সভাপতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
খেলার মাঠে রেফারির মুখে ঘুষি মারছেন একজন টুর্কি ক্লাবের সভাপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের সুপার লিগে মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছেন আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি। বিব্রতকর ঘটনার পর তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) দেশটির সব লিগ স্থগিত করেছে।

তুরস্কের ইরিয়ামান স্টেডিয়ামে সোমবার রাতে ১-১ গোলে ড্র হয় আঙ্কারাগুজু ও রিজেসপোরের ম্যাচটি। টিভি ফুটেজে দেখা যায় ৯৭ মিনিটে সমতায় ফেরা গোল করার পর চূড়ান্ত বাঁশি বাজান রেফারি। ওই সময় মাঠে ঢুকে পড়েন আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজা।

দৌড়ে কাছে এসেই রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান হালিল। পরে ফোলা বাঁ-চোখ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। ঘটনায় ৩৭ বর্ষী রেফারিকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

Banglabid

ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের অন্যতম নামী এ রেফারিকে ঘুষি মারার পর টিএফএফ লিগ স্থগিতের খবর জানিয়ে বিবৃতি দেয়। টিএফএফ জানায়, ‘শুধু হালিল উমুত মেলেরেরকেই মারা হয়নি, এতে তুরস্কের ফুটবলকেও লজ্জাজনকভাবে মারা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই মূল্য দিতে হবে।’

Absolutely crazy scenes between Ankaragucu’s 1-1 draw with Rizespor.

Halil Umut Meler, stood with his assistants at the final whistle, Ankaragucu president Faruk Koca knocks him out!

Ironically Faruk Koca won the Turkish Super Lig’ fairplay award in 2022 💀#AGvÇRS 🇹🇷 pic.twitter.com/GFb5HW2pOd

— Ali (@RoyMustang786) December 11, 2023

দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্স হ্যান্ডলে করা পোস্টে জানান, কোজার জন্য একটি আটকের আদেশ জারি করা হয়েছে। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে দুজনকে আটকও করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঙ্কারাগুজুটিএফএফতুরস্কতুর্কিফারুক কোজারেফারিকে ঘুষিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT