চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুটিকে দেখে আমার কান্না আর থামছিল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

একের পর এক বের করা হচ্ছে মৃতদেহ। উদ্ধারকর্মীরা যখন মৃতদেহ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছেন, তখন নিজেদের মাঝে শক্তি ফিরে পান জীবিত কাউকে উদ্ধার করে। সাত বছরের শিশু মোহাম্মদকে জীবিত উদ্ধার করে নেওয়া হয়েছে চিকিৎসকের কাছে। চিকিৎসক ডা. মাসরি শিশুটিকে দেখেই কাঁদতে থাকেন।

ডা. মাসরি বলেছেন: শিশুর দৃষ্টিতে আমি নিজেকে পেয়েছি। আমি জানি না কেন এমন হয়েছে, কিন্তু  শিশুটি আমার দিকে তাকাতেই আমি কান্না শুরু করলাম।

তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া সোমবারের বিধ্বংসী ভূমিকম্পের ৩০ ঘণ্টার বেশি সময় পরে  চিকিৎসক যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখনি এমনটা ঘটে। ডা. আহমেদ আল মাসরি জানান, তিনি এবং অন্য একজন ডাক্তার বিরোধপূর্ণ উত্তর-পশ্চিম সিরিয়ার শহর আফরিনে তাদের হাসপাতালে নিয়ে আসা আহতদের চিকিৎসা করছিলেন। এরপর সাত বছর বয়সী মোহাম্মদকে আনা হয়। তাকে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী দল যখন তাকে ধ্বংস্তুপ থেকে বের করে নিয়ে আসে, তখন শিশুটির মা, বাবা এবং ভাই-বোনদের মৃতদেহ পাশেই পড়েছিল।

ডা. মাসরি বলেন, ছেলেটি যেভাবে আমাদের দিকে তাকাচ্ছিল, আমার মনে হয়েছিল যেন সে আমাদের বিশ্বাস করে। সে জানে যে সে এখন নিরাপদ। ডা. মাসরি আল-শিফা হাসপাতালের একজন আবাসিক সার্জন। এটি সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি, একটি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত। তিনি জানান, দুর্যোগের পরপরই তারা প্রায় দুই শতাধিক রোগীর চিকিৎসা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কভূমিকম্পসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT