চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব মা দিবস আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ১২, মে ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
মা ও শিশুদের মধ্যে আবেগপূর্ণ আলিঙ্গন, বিশ্ব মা দিবস উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মা, পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। সদ্য জন্ম নেয়া শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে-যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি।

শত বিপদ-আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সবসময়। চেখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদগ্রীব হয়ে থাকে সবসময়। তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। আজ সেই মায়েদের দিন, বিশ্ব মা দিবস।

রোববার ১২ মে সারা বিশ্বব্যপী পালন করা হচ্ছে বিশ্ব মা দিবস। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় মা দিবস।

১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুলশিক্ষিকা আনা মারিয়া জার্ভিস তার প্রয়াত মা, অ্যান রিভস জার্ভিস কে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন।

পরবর্তীতে ১৯১৪ সালে যুক্তরাস্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন।

তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরোনো। প্রাচীন গ্রীক ও রোমান সভ্যতার সময় থেকে মা কে উৎসর্গ করে একটি দিবস পালিত হতো।

Reneta

এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দিতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রোববারকে বেছে নেয়া হয়েছিল, যা ‘মাদারিং সানডে’ হিসেবে পরিচিত। এ দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মত।

মানুষের ভেতরে যেমন মা এর জন্য ভালবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতরেও, ভালবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও।

শুধু মানব জাতিই নয়, ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝেই দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন। যা সভ্যতার মানদণ্ডের উর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা। প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারার নাম মাতৃত্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজবিশ্ব মা দিবসরোববার
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT