ফুটবল

জুয়াকাণ্ডে জড়িয়ে তুরস্কের ১৪৯ রেফারি বরখাস্ত

তুরস্ক ফুটবল ফেডারেশন ভবনের সামনে পতাকা ও ফিফা পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক ফুটবল ফেডারেশন ভবনের সামনে বিভিন্ন পতাকা উড়ছে, আকাশে মেঘাচ্ছন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৫২ পেশাদার রেফারি ও সহকারী রেফারির বিরুদ্ধে ২০ হাজারের মতো ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগ এনে তদন্তে নেমেছিল। অভিযোগের সত্যতা পেয়ে ১৪৯ জনকে বরখাস্ত করেছে দেশটির ফেডারেশন।

টিএফএফ শুক্রবার নিশ্চিত করেছে, ১৫৯ রেফারি ও সহকারীদের ৮ থেকে একবছরের জন্য বরখাস্ত করা হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে তদন্ত চলমান আছে।

ফেডারেশন সভাপতি ইব্রাহিম হোসেমাংগলু বলেছেন , ‘তুরস্কের ফুটবলের সম্মানরক্ষার্থে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড মেনে নেয়া যায়না। এজন্যই তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।’

তার দেয়া তথ্যে, ১৫২ জনের নিবন্ধিত একাউন্ট থেকে বাজি ধরা হয়েছে। যার মধ্যে শীর্ষস্থানীয় ৭ জন রেফারি রয়েছেন। সহকারি রেফারি আছেন আরও ১৫ জন।

১০ জন রেফারি ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। কিন্তু একজন একাই পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে। তবে কেউ কেউ শুধু একটি ম্যাচে ধরেছেন বাজি।

বিষয়:ইব্রাহিম হোসেমাংগলু জুয়াকাণ্ড তুরস্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…