চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুয়াকাণ্ডে জাতীয় দল তারকাসহ তুরস্কের ১০২ ফুটবলার বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
তুরস্ক ফুটবল ফেডারেশনের পতাকা ও ভবন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শুরুতে জুয়াকাণ্ডে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করার রেশ কাটতে না কাটতে ১,০২৪ ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামে তুরস্ক ফুটবল ফেডারেশন। তার আগে ১৭ রেফারি এবং একজন ক্লাব কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। সবশেষ জাতীয় দল তারকাসহ দেশটির সুপার লিগের ২৫ ফুটবলার ও সেকেন্ড টায়ার খেলা ৭৭ জনকে সাময়িক বহিষ্কার করেছে ফেডারেশনটি।

এই ফুটবলারদের ৪৫ দিন থেকে একবছরের জন্য সাময়িক বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। গ্যালাতাসারের ও তুরস্কের ডিফেন্ডার এরান এলমালিকে ৪৫ দিনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার ক্লাব সতীর্থ তুরস্কের অনূর্ধ্ব-২১ মেথান বালতাচিকে বহিষ্কার করা হয়েছে ৯ মাসের জন্য।

এলমালি চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পাঁচ বছর আগে এক ম্যাচে বাজি ধরেছিলেন। যেখানে নিজের দলের সাথে কোন সম্পৃক্ততা নেই। চলতি বছর তিনি গ্যালাতাসারেতে যোগ দেন।

ফেডারেশটি ইতিমধ্যে তুরস্কের তৃতীয় বিভাগ ও চতুর্থ বিভাগের খেলা দুসপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে। দ্বিতীয় বিভাগ ও সুপার লিগের খেলা চলছে।

চলতি সপ্তাহে ফেডারেশনটির সভাপতি ইব্রাহীম হাসিমাঙ্গলু তুরস্কের ফুটবলে দুর্নীতি, অনিয়ম, জুয়ার মতো কর্মকাণ্ডকে নির্মূল করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। বলেছেন, ‘১৬ মাস আগে তুরস্কের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমরা দায়িত্ব নেই। আমরা ফুটবলের দুর্নীতি, অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য যে যুদ্ধ চালাচ্ছি, তা চালিয়ে যাবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরান এলমালিতুরস্কতুরস্কের ফুটবল ফেডারেশনমেথান বালতাচিলিড স্পোর্টসসুপার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT