চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলিশ কেজি প্রতি ১ হাজার টাকার নিচে করার চেষ্টা করছি: প্রাণিসম্পদ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের আহরণ বেড়েছে, কিন্তু এখনও দাম কমেনি। এজন্য দুঃখ প্রকাশ করছি। ইলিশের দাম কেজি প্রতি ১ হাজার টাকার নিচে করার চেষ্টা করছি।

আজ (২৭ নভেম্বর) বুধবার অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ইলিশের দাম কেজিপ্রতি এখনও ১৫০০ টাকার ওপরে থাকায় সাধারণ মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না।

তিনি বলেন, ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও দাদন ব্যবসাই দায়ী। ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে গত ১০ বছর ধরে। তবে এ বছর দুর্গাপূজার সময়ে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হলেও ভারতে গেছে মাত্র ৬৬৫ মেট্রিক টন।

মাংস, দুধ ও ডিমের মূল্য স্থিতিশীল রাখতে অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ফরিদা আখতার। তিনি বলেন, আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যার প্রভাবে ডিমের সরবরাহে ঘাটতি হয়েছিল। স্বাভাবিকের তুলনায় তখন চাহিদা বেশি থাকায় ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়।

ডিম আমদানি প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানিরে ঘোষণা দেয়ায় উদ্বেগ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ডিম আমদানির ফলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন। আমদানি করা ডিমের সঙ্গে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এর ফলে পোল্ট্রি শিল্প বিপর্যয়ের মুখে পড়তে পারে।

এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের জন্যই সরবরাহে হস্তক্ষেপ করে। যার কারণে বাজারে বেড়ে যায় দাম। তিনি আরও বলেন, ডিমের চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকা সত্ত্বেও ডিমের অস্বাভাবিক মূল্য বাড়ার পেছেনে সিন্ডিকেটই দায়ী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিশপ্রাণিসম্পদ উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

২ সপ্তাহ ধরে সংসদে অনুপস্থিত সরকারদলীয় এমপি মনিরুল হক চৌধুরী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT