চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সার্টিফিকেশন সাময়িক স্থগিতের খবরে লাইভে এসে হাসান জাহাঙ্গীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ১৩, মে ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পক্ষ থেকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সার্টিফিকেশন সাময়িক স্থগিতের খবর প্রকাশের পর মুখ খুলেছেন সিনেমাটির নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক লাইভে এসে প্রায় আধ ঘণ্টা ধরে তিনি পুরো বিষয়টি নিয়ে কথা বলেন এবং দাবি করেন, তার সিনেমা “বাতিল হয়নি”, বরং “সাময়িকভাবে স্থগিত” করা হয়েছে।

লাইভে হাসান জাহাঙ্গীর বলেন, “৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের কথা চিন্তা করে, তরুণ সমাজ ও প্রবাসীদের কথা ভেবে সুন্দর একটি গল্পের সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণ করেছি। ১৫ মে সিনেমাটি মুক্তির প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ করেই এটি সাময়িক স্থগিত করা হয়েছে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু মানুষ বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করছেন যেন তিনি “বড় কোনো অপরাধ” করে ফেলেছেন। তার ভাষায়, “আমার সিনেমা কিন্তু সেন্সর বোর্ড বাতিল করেনি। সাময়িক স্থগিত করেছে। কেউ ভুল তথ্য দেবেন না। বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না।”

নিজের দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে হাসান জাহাঙ্গীর বলেন, প্রায় ৩৮ বছর ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে “ক্লিন ইমেজ” নিয়ে কাজ করে আসছেন। দেশের অনেক জনপ্রিয় শিল্পী তার সঙ্গে কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

লাইভে তিনি আরও জানান, সিনেমাটি মুক্তির জন্য এরইমধ্যে ৫০টির বেশি প্রেক্ষাগৃহ বুকিং দেওয়া হয়েছিল এবং হল মালিকদের পক্ষ থেকেও ভালো সাড়া পাওয়া যাচ্ছিল। এমন অবস্থায় মুক্তি স্থগিতের সিদ্ধান্তকে “হতাশাজনক” বলে মন্তব্য করেন তিনি।

Reneta

একই সঙ্গে আইনি লড়াইয়ের কথাও জানান এই নির্মাতা। তিনি বলেন, “এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কাগজ হাতে পাইনি। কাগজ পেলেই আমি হাইকোর্টে যাব। আইনের প্রতি আমার আস্থা আছে।”

লাইভের শেষ দিকে হাসান জাহাঙ্গীর অভিযোগ করেন, চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য একটি “বিশেষ মহল” কাজ করছে। দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের তার পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা পাশে থাকলে আমি সুবিচার পাবো।”

এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিতর্ক শুরু হয় অভিনেত্রী মৌসুমী-র অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি, যুক্তরাষ্ট্রে এটি এক ঘণ্টার নাটক হিসেবে শুটিং করা হয়েছিল, পরে তার অজান্তেই সেটিকে সিনেমা হিসেবে উপস্থাপন করা হয়। বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনেও আলোচনা-সমালোচনা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্ট্রাক্ট ম্যারেজমৌসুমীলিড বিনোদনহাসান জাহাঙ্গীর
শেয়ারTweetPin1

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT