বাংলাদেশ

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের অর্থ উপদেষ্টা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ (সংগৃহীত)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ভারত-বাংলাদেশের মধ্যে যেনো কোনো তিক্ততা না হয়, আমরা সেই চেষ্টা করছি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে না। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, অনেকে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন, সেগুলো রাজনৈতিক। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই। এটা কমপ্লিকেটেড বিষয়।

বিষয়:অর্থ উপদেষ্টা ভারতের সাথে সম্পর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…