চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি।

তিনি বলেন, ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় বিএনপি আওয়ামী লীগকে দায়ী করছে। কিন্তু বিএনপিই হচ্ছে জঙ্গিবাদের মদদদাতা। শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছে বিএনপির আমলে।

লক্ষ্মীপুর স্টেডিয়ামে আজ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব চলছে। তিন মাসের রিজার্ভ থাকলেই সঙ্কট কাটে কিন্তু আমাদের আছে ৬ মাসের রিজার্ভ। বিএনপি এটাকে পুঁজি করে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। তিনি শেখ হাসিনা ও নৌকার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার আহবান জানান।

বিএনপি এখন অপপ্রচারে ব্যস্ত উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি বলেছিল যে, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। যখন শেখ হাসিনা সরকার পদ্মা সেতুসহ বড়-বড় উন্নয়ন প্রকল্প শেষ করছে, তখনি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত হয়ে উঠছে। তারা সরকারের উন্নয়ন দেখে না। তারা পদ্মা সেতু দেখে এখন দিশেহারা।’

ওবায়দুল কাদের বলেন, ‘কথায় কথায় ফখরুল মিথ্যা কথা বলেন। দেখতে ভালো মানুষের মতো লাগে, আসলে বেশি-বেশি মিথ্যা কথা বলেন তিনি।’

Reneta

তিনি বলেন, স্বাধীনতার মাস ডিসেম্বরে বিএনপি’র সঙ্গে খেলা হবে, মিথ্যাচারের বিরুদ্ধে ও সুইস ব্যাংকে টাকা রাখা ব্যক্তিদের বিরুদ্ধে খেলা হবে।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনর রশীদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সালাহউদ্দিন টিপু, নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদন্নবী সোহেল, আশরাফুল আলম, ইউনুস হাওলাদার রুপম ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক জিএস আহাদ ভূঁইয়াসহ দলের নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT