চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদুরোর পর ডেলসি রদ্রিগেজকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ন ০৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর নতুন করে উত্তেজনা উসকে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন।

আজ (৫ জানুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তাহলে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে সামরিক চাপ ও প্রকাশ্য হুমকির পর গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায়। অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানে মাদুরোকে একটি বন্দিশিবিরে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক পাচারসংক্রান্ত অভিযোগে জিজ্ঞাসাবাদ চলছে।

মাদুরো আটক হওয়ার পর ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন এখন ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহার করবে। তবে এই নিয়ন্ত্রণ কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

এদিকে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ প্রকাশ্যে রদ্রিগেজের প্রতি সমর্থন জানান এবং তাকে বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেন। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে।

এই প্রেক্ষাপটেই ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ডেলসি রদ্রিগেজ যদি ঠিক কাজ না করেন, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে সম্ভবত মাদুরোর চেয়েও বড়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেলসি রদ্রিগেজডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়ক পাচ্ছেন ১৫০ কোটি, নায়িকার মাত্র ১২ কোটি?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

কানাডায় অন্যথিয়েটার ও অন্যস্বর টরন্টোর বিশেষ প্রযোজনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়ার আশঙ্কা

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT