চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগিরই মন্ত্রীসভার সদস্য চূড়ান্ত করবেন ট্রাম্প 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অবসরপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি, তিনি হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তার শপথগ্রহণ। তবে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে ট্রাম্পের নতুন প্রশাসনে বিভিন্ন দপ্তরে সম্ভাব্য মুখ কারা হতে পারেন। তবে খুব শিগগিরই নতুন মন্ত্রীসভা-প্রশাসনের সদস্যদের নাম চূড়ান্ত করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্পের প্রচারভিযান দলের কো-চেয়ার লিন্ডা ম্যাকমোহন এবং হাওয়ার্ড লুটনিক এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে কে তার মন্ত্রিসভার অংশ হবে তা বেছে নিতে শুরু করবেন।

বিবৃতিতে জানানো হয়, খুব শীগগিরই ট্রাম্পের কাছে বিশেষজ্ঞদের নাম উপস্থাপন করা হবে, যেখান থেকে তিনি তার মন্ত্রিসভা ও প্রশাসনের সদস্য চূড়ান্ত করবেন। তিনি এমন কর্মী নির্বাচন করবেন যাদের নীতিগুলো নাগরিকদের জীবনকে সাশ্রয়ী এবং নিরাপদ করে তুলবে।

ট্রাম্পের নতুন প্রশাসনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন স্কট বেসেন্ট। তিনি ট্রাম্পের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপদেষ্টা। ইয়েল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে শিক্ষকতা করা বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার ৫ নভেম্বর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বুধবার ফলাফল জানা যায়। ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, বেশির ভাগ রাজ্যে ট্রাম্প এগিয়ে যাচ্ছেন। তারপরও সবার নজর ছিল দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের ফলাফলের দিকে। কিন্তু সময়ের সাথে সাথে স্পষ্ট হতে শুরু করে যে ট্রাম্পই জয়ী হতে যাচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২৯৫ ইলেকটোরাল কলেজ ভোট। যেখানে কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্ত্রীসভাযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

ঢাকার প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬

গ্যাস সংকটে ১৭ মাস বন্ধ আশুগঞ্জ সার কারখানা

আগস্ট ৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৮: সেনা কর্মকর্তাদের পরিষ্কার বার্তা হাসিনা সরকারের পতন অনিবার্য করে তোলে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT