চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নিশানায় কিউবা, চুক্তি নতুবা পরিণতি ভোগের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থের প্রবাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে কিউবাকে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে দেরি হলে কিউবাকে ‘পরিণতি ভোগ’ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

আল জাজিরা জানিয়েছে, রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে কিউবা ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ পেয়ে আসছে। এর বিনিময়ে কিউবা ভেনেজুয়েলার সাম্প্রতিক দুই স্বৈরশাসককে নিরাপত্তা সহায়তা দিয়েছে। তবে এখন থেকে এই সহায়তা বন্ধ করা হবে।

তবে কী ধরনের চুক্তি করতে বলা হচ্ছে কিংবা চুক্তি না হলে কিউবাকে ঠিক কী ধরনের পরিণতির মুখে পড়তে হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষায়, কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না, শূন্য! তাই খুব দেরি হয়ে যাওয়ার আগেই তাদের আমি দৃঢ়ভাবে চুক্তি করতে বলছি।

Banglabid

এদিকে কিউবাকে নিয়ে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট না হলেও প্রেসিডেন্ট ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট পুনরায় শেয়ার করেন, যেখানে ইঙ্গিত দেওয়া হয়; মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। মার্কো রুবিও একজন কিউবান-আমেরিকান, ফ্লোরিডার সাবেক সিনেটর এবং নির্বাসিত কিউবান পরিবারের সন্তান। ওই পোস্টটি শেয়ার করে ট্রাম্প নিজে মন্তব্য করেন, এটা শুনতে আমার ভালো লাগছে!

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই ট্রাম্প প্রশাসনের নজর কিউবার দিকে বেশি পড়েছে। ভেনেজুয়েলা কিউবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। ধারণা করা হয়, ভেনেজুয়েলা থেকে প্রতিদিন প্রায় ৩৫ হাজার ব্যারেল তেল কিউবায় সরবরাহ করা হতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিউবাডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চবির ফাহমিদা আক্তার চৌধুরী ইভা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাসুল (সা.)-এর পছন্দের খাবার

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT