চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিচুক্তি না হলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, অন্যান্য, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দরে দাঁড়িয়ে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-এবিসি নিউজ

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আমরা রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে পারি, অথবা শুল্ক আরোপ করতে পারি—বা উভয়ই। আবার এমনও হতে পারে, কিছুই করব না। শুধু বলব, তোমাদের যুদ্ধ তোমরাই লড়ো।

ট্রাম্প তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি এই যুদ্ধের কোনো কিছু নিয়েই খুশি নই। বিশেষ করে এই সপ্তাহে রাশিয়ার হামলায় ইউক্রেনে একটি মার্কিন কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন—এটা খুবই দুঃখজনক।

এই হুঁশিয়ারির মাত্র এক সপ্তাহ আগেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকটির পর সোমবার টেলিফোনে পুতিনের সঙ্গে পুনরায় কথা বলে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি সরাসরি বৈঠকের আয়োজনের উদ্যোগ নেন।

জেলেনস্কি বারবারই পুতিনকে বৈঠকে বসার আহ্বান জানিয়ে এসেছেন এবং বলেছেন, বৈঠকই যুদ্ধ শেষ করার একমাত্র উপায়। তিনি অভিযোগ করেছেন, রাশিয়া সচেতনভাবে এই বৈঠক বানচাল করার চেষ্টা করছে। যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা।

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুতিন-জেলেনস্কি বৈঠক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচ্যসূচি তৈরি হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT