চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা পরিষদের বৈঠকের পর ট্রাম্প কথা বললেন নেতানিয়াহুর সঙ্গে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে যোগদানের কথা ভাবছেন, তখন মঙ্গলবার (১৭ জুন) রাতে তাদের ফোনালাপ হয়। আপাতদৃষ্টিতে এই অঞ্চলে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ বিবেচনা করার জন্য এই ফোনকল বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমগুলো।

নেতানিয়াহু ইসরায়েল সময় রাত ১টার দিকে ট্রাম্পের সাথে তার ফোনালাপ শেষ করেন। ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সাথে কথা বলছেন।

এদিকে ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি ইরানের “নিঃশর্ত আত্মসমর্পণ” চাইছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সংঘাতের বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে মার্কিন প্রেসিডেন্ট প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন।

অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আক্রমণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

Reneta

সংবাদমাধ্যমটি বলছে, হামলা “আলোচনার বিকল্পের মধ্যে একটি” এবং ট্রাম্প এখনও “অপেক্ষা” করছেন এই আশায় যে, ইরান চাপের মুখে শান্তিপূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রতিশ্রুতি দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েল-ইরানইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুফোনে কথামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT