চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্ট হয়েই সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করব, বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোর্স: ডয়চে ভেলে

দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন থেকেই নির্বাহী আদেশের মাধ্যমে সীমান্তে অভিবাসী অনুপ্রবেশ থামাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নব-নিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে, রোববার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয় উৎসব পালন করলেন তিনি। সেখানেই ট্রাম্প বললেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন।

ট্রাম্প তার সমর্থকদের বলেছেন, তিনি সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ পুরোপুরি থামিয়ে দেবেন। ভেনেজুয়েলা থেকে প্রচুর অভিবাসী আসা প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলার অপরাধী গ্যাং ট্রেন দে অ্যারাগুয়ার সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন।

ট্রাম্প বলেছেন, এরা খুবই রুক্ষ মানুষ। এরা আমাদের দেশকে নরক বানাচ্ছে। তিনি আরও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রেসিডেন্ট হওয়ার পরই প্রথম কয়েক দিনে তিনি একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি করবেন।

তিনি বলেছেন, আমার প্রথম দিন হবে আপনাদের জন্য সেরা দিন, প্রথম সপ্তাহ হবে সবচেয়ে বড় সপ্তাহ এবং প্রথম একশ দিন হবে অসাধারণ প্রথম একশ দিন।

ট্রাম্প জানিয়েছেন, বাইডেনের আমলে নেয়া অনেক সিদ্ধান্ত তিনি বদলে দেবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নিয়ে লড়াই করা নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বাকি নথি তিনি প্রকাশ করবেন। ২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনো একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তখন বাছাই করা কিছু নথি প্রকাশ করা হয়।

Reneta

নব-নিযুক্ত এই প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর মেয়েদের খেলাধুলো আর পুরুষরা নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি ট্রান্সজেন্ডারদের খেলাধুলোর জগতে অনেক বেশি সুযোগ করে দেবেন বলেও জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরিডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT