চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের রায়ে আবারও হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত হয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রত্যাবর্তন করলেন। ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি ২০২০ সালে পরাজিত হন, কিন্তু এবার পুনরায় দেশটির জনগণের সমর্থনে বিজয়ী হয়েছেন।

আজ বুধবার ৬ নভেম্বর সকাল থেকেই আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। হোয়াইট হাউসের ক্ষমতায় যেতে প্রার্থীর প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট। ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প ইতিমধ্যে ২৭৭ ভোট অর্জন করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট।

নির্বাচনের সমীকরণে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে সুইং স্টেটগুলোই। ১৩১ বছর পর মাত্র দ্বিতীয় মার্কিনি হিসেবে একবার পরাজয়ের ইতিহাস মাথায় নিয়েও হলেন পুননির্বাচিত। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকাকে আরও একবার মহান বানাতে চান তিনি।

বিগত চার বছরে ক্যাপিটল হিলে হামলার মামলা, দুর্নীতি ও পর্নো তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগ, সরকারি গোপন নথি চুরি ও ধ্বংসের অভিযোগ, শেষে নির্বাচনে আগে হত্যার একাধিক চেষ্টা- ট্রাম্প আলোচনায় ছিলেন প্রায় পুরোটা সময়েই।

ফলাফল ঘোষণার প্রথম থেকেই রিপাবলিকান অধ্যুষিত এলাকার জয় দিয়ে এগিয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরে কমলা হ্যারিস ডেমোক্র্যাট অধ্যুষিত এলাকায় জয় দিয়ে ব্যবধান কমিয়ে আনেন। তবে সুইং স্টেটগুলোর ফলাফলগুলো নিজের পক্ষে যাওয়ায় আবারও হোয়াইট হাউসে ফিরলেন সাবেক এই প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় আটক ৮০

পরবর্তী

প্রেসিডেন্ট ট্রাম্প: বিশ্ব রাজনৈতিক মঞ্চে উত্তাল এক চরিত্রের অভ্যুদয়

পরবর্তী

প্রেসিডেন্ট ট্রাম্প: বিশ্ব রাজনৈতিক মঞ্চে উত্তাল এক চরিত্রের অভ্যুদয়

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT