চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পদ থেকে সরালেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ০২, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের সাথে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে পদ থেকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই দায়িত্ব পালন করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

হোয়াইট হাউস সূত্রে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ১ মে বৃহস্পতিবার বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ওয়ালৎস আমাদের জাতির স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করেছেন। জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Banglabid

ওয়ালৎসের অপসারণের পেছনে সাম্প্রতিক একটি ঘটনার ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা-সংক্রান্ত একটি বার্তার গ্রুপ চ্যাটে তিনি ভুলবশত একজন সাংবাদিককে যুক্ত করেন। যদিও তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়নি, তবে ওই ঘটনার পর থেকেই তিনি প্রভাব হারাতে শুরু করেন বলে প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।

এদিকে ওয়ালৎসের ঘনিষ্ঠ সহকারী ও এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স ওংও শিগগিরই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ওং উত্তর কোরিয়া সম্পর্কিত কূটনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

অন্তর্বর্তী দায়িত্বে আসা মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল নজির স্থাপন করতে যাচ্ছেন। তার আগে সবশেষ একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার, ১৯৭০-এর দশকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমাইক ওয়ালৎসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT