চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ দিনের মধ্যে ভারত-চীন সফরের পরিকল্পনা ট্রাম্পের 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর আগামী ১০০ দিনের মধ্যে চীন ও ভারত সফরের পরিকল্পনা করছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। 

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য চীনের সাথে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গভীরতর করা এবং ভারত-মার্কিন সহযোগিতা আরও জোরদার করা।

চীন সফর নিয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই বেইজিং সফরের পরিকল্পনা করছেন ট্রাম্প। ট্রাম্পের প্রশাসন চীনা আমদানির ওপর নতুন শুল্ক আরোপের সম্ভাবনার মধ্যেও কূটনৈতিক সম্পর্কের উন্নতি চায়। ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক ইস্যুগুলো সমাধানের উদ্যোগ নিতে চান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের সাথে ভারত সফর নিয়েও আলোচনা করেছেন। গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওয়াশিংটন সফরের সময় প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হয়। ট্রাম্পের ভারত সফর এপ্রিলের প্রথম দিকে হতে পারে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউসে একটি বৈঠকের সময় ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি ট্রাম্পের সাথে ফোনে আলাপ করেছেন এবং তার শপথগ্রহণ অনুষ্ঠানে চীনের ভাইস-প্রেসিডেন্ট হান ঝেংকে পাঠানোর ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে এটি হবে চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধির প্রথম অংশগ্রহণ। ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ফোনালাপের বিষয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি দারুণ আলোচনা করেছি। আমরা একসাথে অনেক সমস্যার সমাধান করব এবং তাৎক্ষণিকভাবে শুরু করব। ট্রাম্প আরও বলেন, তারা বাণিজ্য, ফেন্টানাইল, টিকটকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষই বিশ্বকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করার জন্য কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনডোনাল্ড ট্রাম্পভারতযুক্তরাষ্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT