চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-নেতানিয়াহুর নতুন করে গাজা শান্তি পরিকল্পনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন একটি গাজা শান্তি পরিকল্পনায় একমত হয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে অবশ্যই এই প্রস্তাব মেনে নিতে হবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ হবে। এর অংশ হিসেবে হামাসকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও নিহত বলে ধারণা করা আরও দুই ডজনের বেশি জিম্মির মরদেহ ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। এর বিনিময়ে শত শত আটক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

হামাসের কোনোভাবেই গাজা শাসন ব্যবস্থায় ভূমিকা থাকবে না। বিদ্যমান যুদ্ধরেখা স্থগিত থাকবে, ধাপে ধাপে ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে আসবে।

হামাসকে অস্ত্র জমা দিতে হবে এবং টানেল ও অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করতে হবে।

প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে ইসরায়েল। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় পূর্ণ মানবিক সহায়তা পাঠানো হবে।

Reneta

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, একটি প্রযুক্তিবিদভিত্তিক, অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি অন্তর্বর্তীকালীনভাবে গাজা পরিচালনা করবে। এর তত্ত্বাবধানে থাকবে আন্তর্জাতিক সংস্থা বোর্ড অব পিস, যার প্রধান হবেন ট্রাম্প। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই বোর্ডে থাকবেন। তিনি পরিকল্পনাটিকে সাহসী ও বুদ্ধিদীপ্ত বলে মন্তব্য করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে হামাসকে অস্ত্র সমর্পণ ও জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা বলেছেন, নেতানিয়াহুর ইতিবাচক প্রতিক্রিয়া তাকে উৎসাহিত করেছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্র সমাধান আলোচনার পথে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টা বলে অভিহিত করেছে এবং যুদ্ধ বন্ধ ও মানবিক সহায়তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, যুদ্ধ শেষ করার যেকোনো প্রস্তাব তারা বিবেচনা করতে প্রস্তুত। তবে শর্ত হলো, ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার, ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা। তিনি আরও বলেন, ইসরায়েলি দখল চলমান থাকা অবস্থায় প্রতিরোধের অস্ত্র সমর্পণ কোনোভাবেই সম্ভব নয়।

এই পরিকল্পনার ঘোষণা এমন সময় এসেছে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদে আক্রমণাত্মক ভাষণে নেতানিয়াহু পশ্চিমাদের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে লজ্জার দাগ বলে অভিহিত করেন। ওই সময় বহু কূটনীতিক সভা বর্জন করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘ সমর্থিত এক সংস্থা জানিয়েছে, গাজা সিটিতে দুর্ভিক্ষ চলছে। এ মাসেই জাতিসংঘের এক তদন্ত কমিশন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিশ্চিত করেছে, যা ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুফিলিস্তিনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুদ্ধযুদ্ধ বন্ধহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT