আন্তর্জাতিক

হোয়াইট হাউজে বাইডেনের সাথে ট্রাম্পের সাক্ষাৎ

বাইডেন ও ট্রাম্প হোয়াইট হাউজে সাক্ষাৎকারে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন ও ট্রাম্প হোয়াইট হাউজে সাক্ষাৎকারে বসে আলোচনা করছেন, পটভূমিতে আগুন জ্বলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

বিবিসি জানিয়েছে, বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান।

এদিন স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হতে দেখা যায় তাকে। এরপর তিনি উড়োজাহাজে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। ওভাল অফিসে যাওয়ার আগে কিছু রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।

গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হলো। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

বিষয়:ট্রাম্প বাইডেন হোয়াইট হাউস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…