আসন্ন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীরা রিপাবলিকান পার্টির ভোটারদের বোঝাতে কঠিন সময় পার করছেন। তারা অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতির চেয়ে যে অধিক গ্রহণযোগ্য তাই বোঝানোর চেষ্টা করছেন ভোটারদের।
এনবিসি নিউজ জানিয়েছে, রিপাবলিকান ভোটারদের কাছে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তিনি সবাইকে এটিই বুঝিয়েছেন যে ২০২০ এর নির্বাচনে প্রতারণা করা হয়েছে। অন্যথায় তিনিই বিজয়ী হতেন।
বিভিন্ন জরিপে দেখা যায়, রিপাবলিকানরা মনে করেন বাইডেন ২০২০ সালে প্রতারণার মাধ্যমে জয় লাভ করেছিলেন। ভোটাররা এখন যদি বিশ্বাস করেন, ট্রাম্প যেহেতু কার্যকরভাবে একবার বাইডেনকে পরাজিত করেছেন, তবে এবারও তার সম্ভাবনা অনেক বেশি।
সাবেক রিপাবলিকান কৌশলবিদ টিম মিলার বলেন, যদি ট্রাম্প সত্যিই হেরে না যান, তবে কেন রিপাবলিকানরা অন্য কাউকে খুঁজতে যাবে। এখানে ট্রাম্পের কৌশল কাজে দিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত একটি নতুন মনমাউথ বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ রিপাবলিকান ভোটারের মধ্য ৪৫ শতাংশই মনে করেন যে আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে ট্রাম্প শক্তিশালী প্রার্থী। এক তৃতীয়াংশেরও কম অন্য প্রার্থীকে শক্তিশালী মনে করছেন।








