চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের হস্তক্ষেপে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত যুদ্ধবিরতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার অবসানে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ (১৩ ডিসেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন।

ট্রাম্প জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে তার পৃথক ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। আলোচনায় দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার বিষয়টি উঠে আসে। আলোচনার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সোমবার নতুন করে উত্তেজনা ছড়ায়। ওইদিন থাই সেনাবাহিনী কম্বোডিয়া সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালায়। এই ঘটনায় দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আগের যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে।

থাইল্যান্ডের উবন রাতচাথানি প্রদেশের বিতর্কিত দুটি এলাকায় সংঘর্ষে একজন থাই সেনা নিহত হন এবং আরও আটজন আহত হন বলে জানানো হয়। পরে চলতি বছরের জুলাই মাসে সীমান্ত সংঘর্ষে বহু প্রাণহানির ঘটনা ঘটে। এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

এদিকে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ভূমিকার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে কম্বোডিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কম্বোডিয়াডোনাল্ড ট্রাম্পথাইল্যান্ডযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT