চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরামা ডকুমেন্টারিতে তার ২০২১ সালে ৬ জানুয়ারি ভাষণের একটি সম্পাদনা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। দুটি অভিযোগে তিনি আলাদাভাবে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্লোরিডায় দাখিল করা আদালত নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক অনুশীলন আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

গত নভেম্বর মাসে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণের দাবি নাকচ করে এবং জানায়, মানহানির কোনো আইনগত ভিত্তি নেই।

ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণভাবে এবং প্রতারণা মূলক উদ্দেশ্যে ট্রাম্পের ভাষণ বিকৃত করেছে। তবে মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিবিসি।

গত মাসে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাজ্যে ২০২৪ সালের মার্কিন নির্বাচনকে সামনে রেখে প্রচারিত ওই ডকুমেন্টারির জন্য তিনি বিবিসির বিরুদ্ধে মামলা করবেন। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, আমার মনে হয় আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে।

Reneta

৬ জানুয়ারি ২০২১-এ যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার আগে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, আমরা ক্যাপিটলে হাঁটতে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব।

ভাষণের প্রায় ৫০ মিনিট পর তিনি বলেন, এবং আমরা লড়াই করি। আমরা প্রাণপণে লড়াই করি। তবে প্যানোরামা অনুষ্ঠানে একটি ক্লিপে দেখানো হয় আমরা ক্যাপিটলে হাঁটতে যাব… এবং আমি তোমাদের সঙ্গে থাকব। এবং আমরা লড়াই করি। আমরা প্রাণপণে লড়াই করি।

বিবিসি স্বীকার করেছে, ওই সম্পাদনার ফলে এমন ভুল ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যানোরামা ডকুমেন্টারিবিবিসিমানহানির মামলামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT