চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইটানিকের ‘রোজ-জ্যাক’ ভঙ্গিতে ওয়াশিংটনে ট্রাম্প-এপস্টাইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের একটি সোনার মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তির নাম দেওয়া হয়েছে ‘দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড’, যা ১৯৭৭ সালের সিনেমা টাইটানিক এর জনপ্রিয় দৃশ্যের অনুকরণে তৈরি।

মূর্তিতে দেখা যাচ্ছে ট্রাম্প এবং এপস্টাইন টাইটানিকের রোজ ও জ্যাকের মতো একই ভঙ্গিতে, যেখানে জ্যাক পেছন থেকে রোজকে ধরে রাখে এবং রোজ হাত দু’পাশে প্রসারিত করে দাঁড়ান। দু’জনের মুখে হাসি ফুটে আছে।

মঙ্গলবার (১০ মার্চ) মূর্তিটি স্থাপন করা হয় এবং এটি ১৩ মার্চ পর্যন্ত প্রদর্শিত থাকবে। মূর্তির পাশে লেখা আছে, ‘জ্যাক এবং রোজের মধ্যে করুণ প্রেমের গল্পটি বিলাসবহুল ভ্রমণ, কোলাহলপূর্ণ পার্টি এবং গোপন নগ্ন স্কেচের উপর নির্মিত।’

মূর্তিটি তৈরি করেছে সিক্রেট হ্যান্ডশেক নামের একটি গোপন সংগঠন। গত বছরের সেপ্টেম্বরও এই সংগঠন ট্রাম্প-এপস্টাইনের মূর্তি ন্যাশনাল মলে স্থাপন করেছিল, যা পরে ইউএস পার্ক পুলিশ সরিয়ে দিয়েছিল।

দ্য নিউ রিপাবলিক জানিয়েছে, এটি সিক্রেট হ্যান্ডশেকের প্রতিবাদী শিল্পের সর্বশেষ নিদর্শন। সংগঠনের সদস্যদের পরিচয় এখনও অজ্ঞাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াশিংটন ডিসিজেফ্রি এপস্টাইনট্রাম্প-এপস্টাইনদ্য কিং অফ দ্য ওয়ার্ল্ডরোজ ও জ্যাকসিক্রেট হ্যান্ডশেক
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ!

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে জরুরি বার্তা দিলো বিআরটিএ!

জুন ২৭, ২০২৬

বাংলাদেশকে নিষিদ্ধ ও তহবিল বন্ধ করতে আইসিসিতে চিঠি বুলবুলের

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ-ইসরায়েলের প্রাথমিক চুক্তি সই

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT