চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা ছাত্রদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ২৯, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে পড়তে আসা চীনা ছাত্রদের ভিসা ‘আগ্রাসীভাবে’ বাতিল করবে।

বিবিসি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, যেসব শিক্ষার্থীর সাথে চীনা কমিউনিস্ট পার্টির সংশ্লিষ্টতা পাওয়া যাবে বা যারা জটিল বিষয়ে পড়াশোনা করছে তারা এই পদক্ষেপের আওতায় পড়বে।

ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা ভিসা আবেদনকারীদের ওপর ‘নজরদারি বাড়াতে’ ভিসা প্রক্রিয়ার মানদণ্ড ও পরিবর্তন করা হবে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও সোমবার বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষর্থীদের ভিসার সাক্ষাৎকার দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন, কারণ মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন এসব আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম আরও বড় পরিসরে যাচাই করতে যাচ্ছে।

আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক ছাত্রদের বড় অংশ চীনা নাগরিকরা, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তা বদলেছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে অনেক বিদেশি ছাত্রকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছে এবং হাজার হাজার ভিসা বাতিল করেছে। অবশ্য এসব সিদ্ধান্তের অনেকগুলোই আদালত ঠেকিয়ে দিয়েছে।

ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর শত শত মিলিয়ন ডলার ফান্ডের বরাদ্দ থেকে আটকে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, হার্ভার্ডসহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো খুব বেশি উদারপন্থি এবং ক্যাম্পাসে ইহুদি বিরোধিতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ব্যর্থ।

Reneta

এদিকে অনেক মার্কিন বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্রদের কাছ থেকে আসা টিউশন ফি-র ওপর নির্ভর করে, কারণ বিদেশি ছাত্ররা সাধারণত বেশি ফি দেয়। অনেক আন্তর্জাতিক ছাত্র এই ভিসা নীতির পরিবর্তনে হতবাক হয়ে পড়েছে। কিছু ছাত্র বিবিসিকে জানিয়েছেন, তারা এখন যুক্তরাষ্ট্রে পড়তে আসার সিদ্ধান্তে অনুতপ্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প প্রশাসনভিসাভিসা বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি মিরপুর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস্কেটবল ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

জুন ৯, ২০২৬

কৃষি ও পল্লী খাতে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT