চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:২৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামু উপজেলার একটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকটির চালক কলিম উল্লাহ (২৫) মারা গেছেন।

সোমবার ১ এপ্রিল দিবাগত রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কলিম উল্লাহ কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড়ের টেইলাপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাতে খালি ডাম্প ট্রাক নিয়ে বের হন কলিম উল্লাহ। তচ্ছাখালী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কলিম উল্লাহ মারা যান। নিহতের পরিবার জানায়, মাটি আনতে কলিম উল্লাহ ট্রাক নিয়ে বের হন। কাউয়ারখোপ উখিয়াঘোনা এলাকায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

ওসি আবু তাহের দেওয়ান বলেন, ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারচালকের মৃত্যুরামু
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানি এবারের বিশ্বকাপ জিতবে: পাকির আলী

জুন ২৫, ২০২৬

ঢাকায় যে কারণে হচ্ছে না অনুপম রায়ের কনসার্ট

জুন ২৫, ২০২৬

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভিনি

জুন ২৫, ২০২৬

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

জুন ২৫, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘প্রিয়তমা’র প্রযোজক

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT