মহাখালীতে ট্রাক-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ

মহাখালীতে ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহনসহ জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর মহাখালী কাঁচাবাজারের সামনে দুইটি ট্রাক, একটি সিএনজি অটোরিকশা ও চারটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন এক ট্রাকের চালক ও তার দুই সহকারি।
মঙ্গলবার(২৮ নভেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে দ্রুত গতিতে ছুটতে থাকা একটি ট্রাক সামনের অন্য একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের আঘাতে একটি সিএনজি অটোরিকশা এবং চারটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। সেসময় আহত হন ওই ট্রাকের চালক ও তার দুই সহকারি।






