মহাখালীতে পুরনো ভবনে বড় অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে একটি পুরনো ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো অফিসের কাছে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ‘আমাদের তিনটি ইউনিট সেখানে গেছে। বিস্তারিত জানতে আরেকটু সময় লাগবে।’
আগুন লাগার পর ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






