রাজনীতি

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ শনিবার

বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপি লোগো, রাজনৈতিক প্রতীক ও সংগঠনের পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপি লোগো দেখা যাচ্ছে, যা রাজনৈতিক সংগঠনের পরিচিতি বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

তৃণমূল বিএনপি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ করতে যাচ্ছে। শনিবার গুলশান-১ এর দলীয় কার্যালয় থেকে নাম প্রকাশ করা হবে।

শুক্রবার (৫ মে) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নামজমুল হুদা মারা যান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে পদটি শূন্য হয়ে আছে। গঠনতন্ত্র মোতাবেক ৯০ দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শূন্য পদটি পূরণ করার বিধান রয়েছে। এমতাবস্থায় গত ২২ মার্চ এক জরুরী সভায় এবং ৫ মে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদটি পূরণ করা হয়।

এতে আরও বলা হয়, শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম জানাবে সংগঠনটি।

বিষয়:তৃণমূল বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…