চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়া-চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ওই সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

আজ (২৭ জুন) শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছেন তাদের স্বার্থ রক্ষার জন্য। সেই দায়িত্ব পালনে সরকার সবসময় দেশের ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দলের একটি স্লোগান হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। আমি আমার অবস্থান থেকে দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।

Banglabid

সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে আমাদের কারও ব্যক্তিগত কোনো বিষয় নেই। যদি কোনো ভালো অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন। আর সেই অর্জন দেশের মানুষের অর্জন।

তারেক রহমান বলেন, বিদেশ সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। দেশের জন্য ইতিবাচক যেকোনো সাফল্য কোনো ব্যক্তি বা সরকারের নয়, বরং সমগ্র জাতির।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় স্বার্থে সংসদের ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ ভূমিকা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও শক্তিশালী করবে।

Reneta

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে গত ২১ জুন মালয়েশিয়া যান তারেক রহমান। পরে তিনি চীন সফর করেন। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন।

এসময় চীনের সঙ্গে ১৭টি সমঝোতা এবং মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক ও দুটি দলিল বিনিময় করে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনপ্রধানমন্ত্রীমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের দাবি পানিতে ডুবে মৃত্যু, ভাইরাল পোস্টে রাজনৈতিক হামলার দাবি

পরবর্তী

উরুগুয়ে ফুটবলে কিছু দিতে পারিনি: বিয়েলসা

পরবর্তী

উরুগুয়ে ফুটবলে কিছু দিতে পারিনি: বিয়েলসা

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT