চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজস্ব অর্থায়নে ‘প্রিয় সত্যজিৎ’ এর শুটিং সারলেন প্রসূন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে সারা পৃথিবী জুড়ে। অস্কার কমিটি থেকে নেটফ্লিক্স, সবখানেই এই নির্মাতা ও তার সৃষ্টিকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। গুণী এই নির্মাতাকে নিয়ে বাংলাদেশে বিশেষ কোনো উদ্যোগ দেখা না গেলেও নির্মাতা প্রসূন রহমান সত্যজিৎ রায়কে ট্রিবিউট করে শুটিং সারলেন ‘প্রিয় সত্যজিৎ’ নামের স্বাধীন চলচ্চিত্রের।

নিজস্ব অর্থায়নে নির্মিতব্য এই চলচ্চিত্র নিয়ে প্রসূন আগেই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ‘এ বছর আমরা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন করছি। নেটফ্লিক্স তাদের ট্রিবিউট জানিয়েছে ‘রে’ সিরিজ নির্মাণ করে। জেনেছি সত্যজিৎ রায়ের নিজের শহর কলকাতা থেকেও নির্মিত হচ্ছে আরো দুটি চলচ্চিত্র। সত্যজিৎ এমন একজন নির্মাতা, তার পরবর্তী সময়ে বহু তরুণ ও স্বাধীন নির্মাতারা যার কাজের দ্বারা প্রভাবিত। বিশেষত উপমহাদেশের স্বাধীনধারার নির্মাতারা সত্যজিৎ দ্বারা অনুপ্রাণিত। জন্মশতবর্ষে তাকে নিয়ে বাংলাদেশে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাই নিজ উদ্যোগে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই ‘প্রিয় সত্যজিৎ’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করার পরিকল্পনা করি।’

প্রসূন জানান, এটি কোনো বাণিজ্যিক সিনেমা নয়। বা তেমন উদ্দেশে এটি নির্মাণ করছি না। সত্যজিৎ ছিলেন একজন প্রভাবশালী নির্মাতা, এবং তার পৈতৃকভিটা কিশোরগঞ্জে। সবমিলিয়ে একজন নির্মাতার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করতেই সিনেমাটি নির্মাণের উদ্যোগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রসূন জানান, সম্প্রতি কিশোরগঞ্জের মসূয়া’য় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধূরীর বাড়িসহ আরো দুটি জায়গায় এবং পুরনো ঢাকার একটি বাড়িতে শেষ হয়েছে এর চিত্রধারনের কাজ। এ মুহূর্তে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে।

গল্পসূত্র হিসেবে জানা যায়, এর কাহিনী ৩ সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী ২ প্রজন্মের। সত্যজিৎ রায় ও তার সৃষ্টিকে সাথে নিয়ে তার দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়ি পরিভ্রমণের সূত্রে নবীন নির্মাতা অপরাজিতা হক আবিস্কার করে, সত্যজিৎ রায় নির্মিত ‘অপু ট্র্রিলজি’র সাথে জুড়ে থাকা প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের অন্য এক গল্প। আবিস্কার করে নির্মাণের আড়ালে থাকা নির্মাতার অজানা অধ্যায়। যেখানটায় আলো পড়েনা কখনো।

প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আরো কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।

Reneta

অপরাজিতার সহকর্মীর চরিত্রে অভিনয় করছেন সত্যিকারের কলাকুশলীদের কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন- চিত্রগ্রাহক নাজমুল হাসান এবং রাসিফ চৌধুরী, মুখর, আবিহা, শামিম ও জাফর সহ আরো কয়েকজন। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যাণারে।

নির্মাতা জানিয়েছেন, চলচ্চিত্রটি আগামী মার্চ ও এপ্রিলে কিছু উৎসবে অংশগ্রহনের পর মে মাসের ২ তারিখ সত্যজিৎ রায়ের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে। এরপর হয়তো মুক্তি পাবে কোনো ওটিটি প্লাটফর্মে।

এর আগে প্রসূন রহমান নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সুতপার ঠিকানা(২০১৫), জন্মভূমি (২০১৮), নিগ্রহকাল (২০১৯) এবং সম্প্রতি মুক্তি পাওয়া ঢাকা ড্রিম (২০২১)। নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র রাইস এন্ড প্রে, নদী ও নির্মাতা, ব্যালাড অফ রোহিঙ্গা পিপল (৭ পর্ব), এই পুরাতন আখরগুলি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র- র্মাচ টু ডিসেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এহসানুল হককিশোরগঞ্জঢাকা ড্রিমনির্মাতানুসরাত জাহান নদীপংকজ মজুমদারপ্রসূন রহমানপ্রিয় সত্যজিৎমৌটুসীলাবন্য চৌধুরীলিড বিনোদনসঙ্গীতা চৌধুরীসত্যজিৎ রায়সাইদ বাবুসিনেমাসুতপার ঠিকানাস্বাধীন চলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT