আদালত

গুমের গামছাসহ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার অভিযোগ

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের সঙ্গে ট্রাইব্যুনালে মাইকেল চাকমা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগের সঙ্গে ট্রাইব্যুনালে উপস্থিত তিন ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। যেখানে তিনি গুমের সময়ের গামছাটি জমা দিয়েছেন।

৩০ ডিসেম্বর সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি এই অভিযোগ দায়ের করেন বলে জানান প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। গুমের সময় যেই গামছা দিয়ে মাইকেল চাকমাকে বাধা হয়েছিলো সেটিও আজ আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছেন এই ইউপিডিএফ নেতা।

অভিযোগে তাকে রাখা আয়না ঘরের বর্ননা দিয়ে মাইকেল চাকমা বলেছেন, ৫ বছর ৪ মাস তিনি গুম ছিলেন। ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ির সফরের সময় অবরোধ করেন ইউপিডিএফ। এই ঘটনায় তখন অবরোধ কারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তির বিরোধীতাও করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিলো। ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২০২৪ সালের ৭ আগস্ট পর্যন্ত গুম ছিলেন মাইকেল চাকমা।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাইকেল চাকমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…