চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ দমনে ব্লগার হত্যার বিচার জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০১ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় জঙ্গি সংগঠনের সদস্য নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম দীপের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে অন্য আসামিদের বিচারিক আদালতের দেওয়া বিভিন্ন মেয়াদের কারাদণ্ডাদেশ বহাল আছে। তবে, রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন অন্য আসামিদের শাস্তি বাড়ানোর জন্য যে আবেদন করেছিলেন, আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়ে রাজীব হত্যাকাণ্ড বেশ আলোড়ন তৈরি করেছিল, আলোচিত এই ঘটনার তদন্ত, বিচার ও রায়ের মধ্যে দিয়ে একের পর এক ব্লগার হত্যা ও জঙ্গিবাদের উত্থানের লাগাম কিছুটা হলেও টেনে ধরা গেছে বলে আমাদের ধারণা। ওয়াশিকুর রহমান বাবু, নীলাদ্রি চট্রোপাধ্যায়, লেখক ও ব্লগার অভিজিত রায় ও প্রকাশক ফয়সাল আরেফীন দীপনসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের মামলা বিচার ও তদন্তাধীন আছে। যদিও মাঝে মাঝে এইসব মামলার তদন্ত পথ হারিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়, তবে আশার কথা হচ্ছে, এসব ব্লগার-লেখক-প্রকাশক হত্যার অভিযোগে যেসব কট্টর জঙ্গিবাদীদের গ্রেফতার করা হয়েছে বা গ্রেফতারকৃতরা যাদের নাম প্রকাশ করেছে, তাদের মাধ্যমে এইসব ঘটনার প্রেক্ষাপট ও মনস্তাত্বিক কারণ বের হয়ে আসছে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও মতপ্রকাশের স্বাধীনতার চর্চার জন্য ওইসব কারণ জানাটা বেশ গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। বিচারিক কার্যক্রমের সঙ্গে সঙ্গে দেশের সমাজ বিজ্ঞানী থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞানীরা ওইসব প্রেক্ষাপটের তথ্য কাজে লাগিয়ে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ ও দমনে বিশেষ পদক্ষেপ নেবে বলে আমাদের আশাবাদ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিস সরকারের বিরুদ্ধে মামলায় জিতলো ৪২ বাংলাদেশী কৃষক

পরবর্তী

‘টি-টুয়েন্টিতেও জয় সম্ভব’

পরবর্তী

‘টি-টুয়েন্টিতেও জয় সম্ভব’

মেয়র আসছেন শুনে বরিশাল নগর ভবনের গেট আটকে দিলো ময়লার গাড়ি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT