চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র আসছেন শুনে বরিশাল নগর ভবনের গেট আটকে দিলো ময়লার গাড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
জনপদ, বরিশাল
A A

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের আন্দোলনকারী কর্মকর্তা , কর্মচারীরা রাস্তায় ময়লা-আবর্জনার গাড়ি রেখে নগর ভবনে মেয়রের প্রবেশ বন্ধ করে রেখেছে।

রোববার সকাল ৮টা থেকে ভবনের মূল প্রবেশপথের গেট আটকে দিয়ে তার সামনে বসে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন তারা।

আন্দোলনকারীরা জানান, মেয়র আহসান হাবিব কামাল কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে করপোরেশনে জেনে দাবি আদায়ে অবস্থান নেয় তারা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা না বলে যেন কোন কর্মকাণ্ড চালাতে না পারেন সেজন্যই মূল গেটের সামনে ময়লার গাড়ি ও ভবনের প্রবেশদ্বার আটকে দেয়া হয়।

আন্দোলনকারীদের দাবি,  নিয়মিত-অনিয়মিত কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। আর কোন আশ্বাস নয় এবার বাস্তবায়ন করতে হবে।

মেয়র গতকাল সংবাদ সম্মেলন করে বলেন, ‘রবিবারের মধ্যে যদি পরিচ্ছন্নকর্মীরা কাজে যোগদান না করে তাহলে ওয়ার্ড কাউন্সিলররা নতুনভাবে কর্মচারী নিয়ে স্ব-স্ব ওয়ার্ড পরিচ্ছন্নের কাজে নেমে পড়বে। মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের আগেই ১ মাসের বেতন ব্যংকে দেয়া হয়েছে রবিবার আরো ১ মাসের দেয়া হবে, এতে করে তাদের বকেয়া থাকছে না।

অপরদিকে নিয়মিতদের ২ মাসের বেতন ও ৪টি প্রভিডেন্টফান্ডের টাকা কালকের মধ্যে দেয়া হবে। তাদেরও আমার আমলে আর কোন বকেয়া থাকবে না। তবে আরো যে ৩ মাস বকেয়া তা পূর্বের মেয়রের আমলের। রবিবার আমরা করপোরেশনে যাব, তারা যদি এতে রাজি না হয় এবং কোন বাধা প্রদান করে তবে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তা নেয়া হবে।

Reneta

বরিশাল সিটি করপোরেশনে যেখানে বিধি মোতাবেক কর্মকর্তা/কর্মচারী থাকার কথা ৫৪২জন সেখানে প্রায় ২১৩১ জন নিয়ে সিটি করপোরেশন চলছে। এ বিশাল সংখ্যক কর্মচারীর দায়ভার বহন করা কারো পক্ষেই সম্ভব না বলে জানান মেয়র কামাল।

আজ রবিবার নগর ভবনে গিয়ে তার আমলের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল তার। এই খবর পেয়ে আবর্জনা ভর্তি ট্রাক নগর ভবনের সামনে এনে রাখে আন্দোলনকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশাল সিটি করপোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘টি-টুয়েন্টিতেও জয় সম্ভব’

পরবর্তী

যৌন নির্যাতন ফেসবুক লাইভে সম্প্রচারের দায়ে কিশোর আটক

পরবর্তী

যৌন নির্যাতন ফেসবুক লাইভে সম্প্রচারের দায়ে কিশোর আটক

৭ এপ্রিলই হায়দরাবাদের ডেরায় মোস্তাফিজ?

সর্বশেষ

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT