চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

‘অভিযাত্রী’র সঙ্গে আমিশি’র অংশীদারিত্বের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৬
অন্যান্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের নারী অভিযাত্রী তৈরির অন্যতম ব্যতিক্রমধর্মী মেন্টরশিপ উদ্যোগ ‘ট্রেক উইথ নিশাত’-এর পঞ্চম আসরের সমাপনী অনুষ্ঠান ও মেন্টি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীতে পর্বতারোহণ ক্লাব অভিযাত্রী (অভিযাত্রী – দ্য এক্সপ্লোরার) আয়োজিত অনুষ্ঠানে ‘ট্রেক উইথ নিশাত ২০২৬’-এর নির্বাচিত মেন্টির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এ বছরের কঠোর ও বহুধাপের নির্বাচন প্রক্রিয়া শেষে তারমিম রহমান ‘ট্রেক উইথ নিশাত ২০২৬’-এর মেন্টি হিসেবে নির্বাচিত হন। আগামী এক বছর তিনি বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদারের সরাসরি মেন্টরশিপে প্রশিক্ষণ গ্রহণ করবেন। মেন্টরশিপ সফলভাবে সম্পন্ন করার পর তিনি নিশাত মজুমদারের সঙ্গে নেপাল হিমালয়ের একটি ট্রেকিং অভিযানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ‘ট্রেক উইথ নিশাত ২০২৬’ নির্বাচন প্রক্রিয়ার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পর্বতারোহণে নারীদের অংশগ্রহণ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশিষ্ট পর্বতারোহী ও এনডিউরেন্স স্পোর্টস পার্সোনালিটি গণ মতবিনিময় করেন।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল দেশের স্বনামধন্য জুয়েলারি ব্র্যান্ড আমিশি এবং অভিযাত্রী-এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর। এই অংশীদারিত্বের মাধ্যমে আমিশি আগামী দিনে ‘ট্রেক উইথ নিশাত’ উদ্যোগের অন্যতম সহযোগী হিসেবে নারীদের অ্যাডভেঞ্চার, ট্রেকিং ও পর্বতারোহণে অংশগ্রহণকে উৎসাহিত করতে পাশে থাকবে।

Reneta

ট্রেক উইথ নিশাত
বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদারের স্বপ্ন থেকে ২০২২ সালে যাত্রা শুরু করে ‘ট্রেক উইথ নিশাত’। পর্বতারোহণ ক্লাব অভিযাত্রী-এর আয়োজনে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য দেশের ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণীদের মধ্যে অ্যাডভেঞ্চার, ট্রেকিং ও পর্বতারোহণের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যৎ নারী অভিযাত্রী তৈরি করা।

এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং আত্মবিশ্বাস, নেতৃত্ব, শারীরিক ও মানসিক সক্ষমতা এবং দলগত চেতনা বিকাশের একটি দীর্ঘমেয়াদি মেন্টরশিপ কর্মসূচি।

ভবিষ্যতের লক্ষ্য
অভিযাত্রী বিশ্বাস করে, বাংলাদেশের প্রেক্ষাপটে পর্বতারোহণ এখনো ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং হওয়ায় অনেক তরুণী এই অঙ্গনে এগিয়ে আসার সুযোগ পান না। ‘ট্রেক উইথ নিশাত’ সেই ব্যবধান কমিয়ে নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।

আয়োজকদের মতে, এই উদ্যোগের লক্ষ্য কেবল একজন বিজয়ী নির্বাচন নয়; বরং এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা সাহস, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের শক্তিতে নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযাত্রীঅংশীদারিত্বের ঘোষণাট্রেক উইথ নিশাত ২০২৬দ্য এক্সপ্লোরার
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT