‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে পর্যটন শহর রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জেলা শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। মনসুর আহম্মেদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।






