মুন্সিগঞ্জের গজারিয়ার চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে বাল্কহেডের ধাক্কায় ভ্রমণের ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সকালে ঘটনাস্থলের কাছে মরদেহ ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এটি নিখোঁজ সুমনা আক্তারের মরদেহ।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও ৫ জন।
নিখোঁজরা হচ্ছেন: জান্নাতুল মাওয়া (১০) ও সাফা (০৪ ), মারোয়া (৮), ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন (৪০)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই ভ্রমণ ট্রলারটি বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে উত্তাল মেঘনায় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় ৫ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ থাকে ৬ জন।
বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার উপ পরিচালক ওবাইদুল করিম জানান, ঘটনার পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস বিআইডব্লিটিএ ঘটনাস্থলে এসেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে তল্লাশি অভিযান শুরু করে তারা। আজ শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। চরকিশোরগঞ্জ ঘাটের ৫শ’ মিটার দূর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।







