জনপদ

হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রীসহ ট্রলারডুবি

মেঘনা নদীতে ডুবে থাকা ট্রলার, যাত্রীসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে, এতে অনেক যাত্রী ছিল, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২ পুলিশসহ নিখোঁজ রয়েছেন ১৯ যাত্রী।

শনিবার (৩১ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কুতুব উদ্দিন। এর আগে ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৩৯জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী, কোস্টগার্ডকে জানান।

পুলিশ জানায়, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ১৯-২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অন্য যাত্রীরা এখনো নিখোঁজ রয়েছে।

বিষয়:ট্রলারডুবি মেঘনা নদীতে ট্রলারডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…