জনপদ

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে ২ জনের মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার, মুন্সিগঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার, যেখানে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, শিপা আক্তার (১৫) ও ফাইজা (৬)।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান  জানান, শনিবার  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নদীর অপরপ্রান্তের পদ্মার চর থেকে টঙ্গীবাড়ীর হাসাইল বাজারে ফেরার পথে একটি বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের ট্রলারটি ডুবে যায়। এরপর স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করেন।  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বাল্কহেডটি জব্দ করা হয়েছে।

 

বিষয়:বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…