চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবি ঘটনার মাঝি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০২, মে ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবি ঘটনায় বাল্কহেডের মাঝি আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (১ মে) বুধবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার আব্দুল্লাহর চর এলাকায় ভৈরব নৌ-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় বাল্কহেডটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাঝি আল-আমিন নরসিংদীর রায়পুরা উপজেলার আব্দুল্লাহর চর এলাকার ইসমাইল মিয়ার ছেলে।

গত ২২ মার্চ সন্ধ্যায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় ১ জন পুলিশ সদস্যসহ ৯ জনের প্রাণহানি ঘটে। এই ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা আব্দুল আলিম বাদী হয়ে বাল্কহেডের মাঝি ও সুকানিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আশুগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করেন।

ভৈরব নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আশুগঞ্জ থানায় মামলা থাকায় আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালতে হাজির করলে আসামির ১৬৪ ধারার জবানবন্দি শুনে ম্যাজিস্ট্রেট আল-আমিনকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। এ ঘটনায় বাল্কহেডের সুকানি হৃদয় পলাতক রয়েছে বলেও তিনি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী নরসিংদীর রায়পুরার আব্দুল্লাহর চর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাল্কহেডের মাঝি আল-আমিনকে বাল্কহেডসহ গ্রেপ্তার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নৌকাডুবিবাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT