চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উন্নত কর্ম পরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে জার্মানিজুড়ে ধর্মঘট পালন করছেন পরিবহন কর্মীরা। এঘটনায় দুর্ভোগে পড়েছেন লাখো যাত্রী।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রায় এক লাখ পরিবহন শ্রমিকের প্রতিনিধিত্বকারী ভার্দি জানায়, কর্মপরিবেশ সংক্রান্ত দাবিতে পৌর ও রাজ্য নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর পরই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইউনিয়নের দাবি—উন্নত কর্মপরিবেশ এবং কর্ম ঘণ্টা কমানোসহ বেতনভুক্ত ছুটির সংখ্যা বাড়ানো। তবে বাজেট সংকটের কারণে এসব দাবি মানতে অনীহা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ধর্মঘট জার্মানির ১৬টি ফেডারেল রাজ্যের মধ্যে একটি বাদে প্রায় ১৫০টি পৌর পরিবহন সংস্থাকে প্রভাবিত করেছে। বার্লিন, হামবুর্গ ও ব্রেমেনসহ বড় শহরগুলোতে ব্যাপক ভোগান্তি দেখা গেছে।

ভার্দির প্রধান আলোচক সেরাত ক্যানিউর্ট আরবিবি রেডিওকে বলেন, এটি স্থানীয় পরিবহন খাতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সমন্বিত শিল্প আন্দোলনগুলোর একটি। তিনি আশা প্রকাশ করেন, এই ধর্মঘটের পর গণপরিবহন অপারেটররা আবার আলোচনার টেবিলে ফিরবে।

স্টুটগার্ট, কার্লসরুহে ও ফ্রেইবার্গে পুরো দিনের জন্য পরিবহনসেবা বন্ধ থাকবে বলে ইউনিয়ন কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় যাত্রীরা বিকল্প পরিবহনের সন্ধানে বাধ্য হচ্ছেন।

Reneta

তবে ডয়চে বাহন জানিয়েছে, ভার্দির আওতাভুক্ত না হওয়ায় বার্লিন, হামবুর্গ, মিউনিখ ও স্টুটগার্টে এস-বাহন নগর রেল পরিবহন সেবা এবং দূরপাল্লার ট্রেন সোমবার স্বাভাবিকভাবেই চলবে।

ইউনিয়ন ও নিয়োগকর্তা সমিতির মধ্যে আলোচনা ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ভার্দির অভিযোগ, পৌরসভাগুলো সুবিধা কমিয়ে কর্ম ঘণ্টা দীর্ঘ করার চেষ্টা করছে। বার্লিনে ইউনিয়ন নেতারা জানান, অপারেটররা অসুস্থতা ভাতা ও নমনীয় কর্মঘণ্টা বাতিল করে শ্রমিকদের নিজেদের উন্নতির খরচ নিজেরাই বহনের প্রস্তাব দিচ্ছেন।

পরবর্তী দফা আলোচনা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউনিয়ন নেতারা সতর্ক করে বলেছেন, উল্লেখযোগ্য অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর শিল্প আন্দোলনের পথে যেতে পারেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিধর্মঘটপরিবহন কর্মীব্রিটিশ বার্তা সংস্থারয়টার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT