জনপদ

সিলেটে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট

সিলেটে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের কারণে যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে পণ্য পরিবহন ধর্মঘটের কারণে শহরের রাস্তায় যানজট ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোয়ারি থেকে পাথর উত্তোলন চালুর দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।

সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট চলাকালীন সময়ের মধ্যে দাবি না মানলে পুরো সিলেট বিভাগে ধর্মঘট ডাকার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

তবে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবির প্রেক্ষিতে খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। ৩ নভেম্বর সিলেটের কোয়ারি গুলো পরিদর্শনে যাবেন কমিটির সদস্যরা।

বিষয়:পণ্য পরিবহন ধর্মঘট পাথর উত্তোলন সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…