বাংলাদেশ

‘জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন ভাড়া র্নির্ধারণ করা হবে’

‘জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন ভাড়া র্নির্ধারণ করা হবে’

জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের প্রভাব সরাসরি পরিবহন খাতে পড়ে। তাই তেলের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় করেই বাসসহ বিভিন্ন পরিবহনের ভাড়া নির্ধারণ করা হবে। এর ফলে পরিবহন খাতে একটি বাস্তবসম্মত মূল্য কাঠামো তৈরি হবে।

উপদেষ্টা আরও জানান, আসন্ন ঈদ মৌসুমে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় রাখা হবে এবং কোনোভাবেই অযৌক্তিক বৃদ্ধি গ্রহণযোগ্য হবে না বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করা হলে সরকার কঠোর নজরদারি করবে এবং দায়ী পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে নিত্যপণ্য ও পরিবহন ব্যয় স্বাভাবিকভাবেই কিছুটা বাড়তে পারে।

বিষয়:জ্বালানি তেল ডা. জাহেদ উর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…