বাংলাদেশ

পুলিশের ৬ ডিআইজি বদলি

বাংলাদেশ পুলিশের ডিআইজি বদলির সময় নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের ডিআইজি বদলি অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনী প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ৮ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকায়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. জিল্লুর রহমানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. মো. নাজমুল করিম খানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইডি মো. আবদুল মালেককে টিডিএস এর কমান্ড্যান্ট এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

বিষয়:ডিআইজি পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…