বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ৬৪ কর্মকর্তাকে বদলি-প্রত্যাহার

বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পোশাক ও ব্যাজ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের উর্ধ্বতন ৬৪ কর্মকর্তার পোশাক ও ব্যাজ দেখা যাচ্ছে, যারা দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

আরেকটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়।

বিষয়:পুলিশ প্রত্যাহার বদলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…