চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই সংবাদকর্মীদের জন্য সংসদ রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামী ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জনগণের ভোটে নির্বাচিত নতুন সংসদকে সামনে রেখে চ্যানেল আইয়ের সংবাদকর্মীদের জন্য সংসদ রিপোর্টিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে চ্যানেল আই।

আজ শনিবার দুপুরে চ্যানেল আই ভবনে বার্তা বিভাগের কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক এবং পার্লামেন্ট জার্নালিস্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী। প্রায় তিন দশক ধরে সংসদ অধিবেশন এবং সংসদ সম্পর্কিত বিষয়ে সাংবাদিকতা করছেন তিনি।

কর্মশালায় স্বাগত বক্তব্যে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, চ্যানেল আই সবসময় তার কর্মীদের গুণগত মান উন্নয়নে যত্নবান। সে লক্ষ্যেই সংসদ অধিবেশন শুরুর আগে এই আয়োজন।

Banglabid

প্রশিক্ষক কামরান রেজা চৌধুরী বলেন, সংসদীয় রিপোর্টিং একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল সাংবাদিকতা। এখানে তথ্য যাচাই, সংসদের বিধি-বিধান সম্পর্কে পরিষ্কার ধারণা এবং নিরপেক্ষ উপস্থাপনা অত্যন্ত জরুরি। সংসদের আলোচনার সারবস্তু সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের নিয়মিত প্রস্তুতি ও অধ্যয়ন প্রয়োজন।

কর্মশালায় সংসদ রিপোর্টিংয়ের ক্ষেত্রে ভাষা ব্যবহার, তথ্যের যথার্থতা, প্রেক্ষাপট বিশ্লেষণ এবং দ্রুত সংবাদ প্রস্তুতের কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সংসদের অধিবেশন চলাকালে রিপোর্টিংয়ের সময় সাংবাদিকদের আচরণবিধি ও পেশাগত দায়িত্বের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

কর্মশালায় জাতীয় সংসদ অধিবেশন এবং এর কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক কামরান রেজা চৌধুরী

প্রশিক্ষণ কর্মশালায় চ্যানেল আইয়ের সংবাদ বিভাগের রিপোর্টার্সরা অংশ নেন। কর্মশালায় জাতীয় সংসদের কার্যপ্রণালি, প্রশ্নোত্তর পর্ব, প্রস্তাব, বিল উত্থাপন ও পাস হওয়ার ধাপ, সংসদীয় কমিটির কার্যক্রম এবং সংসদ রিপোর্টিংয়ের সময় অনুসরণীয় পেশাগত মানদণ্ড নিয়ে আলোচনা করা হয়।

Reneta

কর্মশালায় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সল, বার্তা সম্পাদক সাকিলা জেসমিন, অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকোর মালিথা, স্পেশাল করেসপনডেন্ট রিজভী নেওয়াজ, চ্যানেল আই অনলাইনের ইনপুট এডিটর ফাহমিদা আখতারসহ অন্যান্যরা।

কর্মশালাটি সঞ্চালনা করেন জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ অব ডিজিটাল অপারেশন্স তারিকুল ইসলাম মাসুম।

চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে। এর মাধ্যমে সংবাদ পরিবেশনে আরও পেশাদারিত্ব ও মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই ভবনচ্যানেল আই সংবাদকর্মীসংসদ রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণসংসদীয় রিপোর্টিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি

পরবর্তী

৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে আটক ২

পরবর্তী

৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে আটক ২

শেষ হলো ‘ভিকিস মিনাবাজার’ দুইদিন ব্যাপী নারী উদ্যোক্তাদের মিলনমেলা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT